কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, টেকনাফ বাহারছড়া ঘাট থেকে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন বাহারছড়া ঘাট থেকে কক্সবাজারে মাদকের একটি বড় চালান পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ (১০ মে ভোর ৩টা) কোস্টগার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান করে। এক পর্যায়ে ভোর হয়ে সকাল গড়ায় এবং আনুমানিক ১০টা ১০ মিনিটের সময় সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটে সমুদ্র থেকে আগত একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে নামতে দেখা যায়। —বিজ্ঞপ্তি
টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ পাচারকারী আটক
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, টেকনাফ বাহারছড়া ঘাট থেকে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।










