ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় আসছেন। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা। গতকাল সন্ধ্যা ৬টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, দুদিনের ঢাকা সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সূচি চূড়ান্ত করাসহ এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

গত ২০ এপ্রিল বিনয় মোহন কোয়াত্রার ঢাকায় আসার কথা ছিল। পরে তার সফরটি স্থগিত হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।