সাভারে আমিনবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস এ আগুনের খবর পায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনাস্থলে ৭টা ২০ মিনিটে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে ৮টি ইউনিট ও পরে আরো ১টি ইউনিট যোগ দেয় অগ্নিনির্বাপণে।

আগুনের কারণ ও হতাহত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।