রংপুর নগরীর শালবনে খাসজমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক একর নয় শতক খাসজমি উদ্ধার করা হয়। এছাড়া উচ্ছেদ করা হয় দখলে থাকা ৪০ পরিবারের ঘরবাড়ি। তবে যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মাহমুদ হাসান মৃধা।
খাসজমি উদ্ধার
রংপুর নগরীর শালবনে খাসজমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে প্রশাসন।










