কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় যারা জুতার মালা দিয়েছে তারা দুষ্কৃতকারী। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। গতকাল রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা দেয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা মুক্তিযোদ্ধাকে হেনস্থা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। কিছু দুষ্কৃতকারী সব যায়গাতেই আছে, তারাই এসব করছে।










