বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগ দেননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এলডিপি থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফ্যাসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্র-জনতার তাজা রক্ত লেগে আছে। তাই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন মুক্তিযুদ্ধের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।