বণিক বার্তার বরিশাল প্রতিনিধি এম মিরাজ হোসাইনের মা মোসাম্মাদ খালেদা হক (৭০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের জিয়ানগর এলাকার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ সকাল ৮টায় বরিশাল জিয়ানগর বাইতুশসরফ জামে মসজিদ মাঠে প্রথম জানাজা ও জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।