অর্থ পাচার প্রতিরোধ আইনের ১৫ মামলায় আলোচিত প্রশান্ত কুমার (পিকে) হালদারের সহযোগী হিসেবে পরিচিত এবং আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ দম্পতি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক ছিলেন।

বৃহস্পতিবার (৯ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন (সাবেক রেলমন্ত্রী) ও জুলহাস উদ্দিন আহমেদ। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মো. আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

উল্লেখ্য, ২০২১ সালে জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে পিকে হালদার সংশ্লিষ্ট ৫২টি মামলা হয়। এর মধ্যে ১৫ মামলায় আসামি বাসুদেব-পাপিয়া দম্পতি।