একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া (৯০) পরলোক গমন করেছেন। গতকাল সকালে তিনি চট্টগ্রামের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বিকালে নগরীর কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে প্রথম শোকসভা অনুষ্ঠিত হয় এবং আজ রাউজানের আবুরখীল গ্রামে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

প্রণব কুমার বড়ুয়া ১৯৩৪ সালের ২৩ আগস্ট রাউজানের আবুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্য ও পালিতে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।