দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র ও চীনের দূতাবাস। শুভেচ্ছা বার্তা দিয়েছে ভারত ও যুক্তরাজ্য হাইকমিশন।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের বার্তায় বলা হয়, বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজ আমরা আপনাদের দৃঢ়তা, সাহস এবং স্বাধীনতার চেতনাকে উদযাপন করছি। দীর্ঘদিনের বন্ধুত্ব এবং অভিন্ন মূল্যবোধের প্রতি আমাদের শ্রদ্ধা!

চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, ঐতিহাসিক এই দিনে, বাংলাদেশের অদম্য শক্তি, ঐক্য এবং সম্প্রীতির বিজয় উদযাপন করছি। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আগামীর পথে বাংলাদেশের অভিযাত্রা অব্যাহত থাকুক। বিজয় দিবসের শুভেচ্ছা!

নিকট প্রতিবেশী দেশের ঢাকার হাইকমিশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় বলা হয়, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ৫৪তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছে।

বার্তার আরো বলা হয়, ‍এই দিনটি বীর মুক্তিযোদ্ধাদের ও ভারতীয় সৈন্যদের যৌথ আত্মত্যাগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে চিরন্তন করে বিনির্মিত বন্ধুত্বের দৃঢ় বন্ধনের প্রতীক।

ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের পোস্টে লেখা হয়, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!