রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের জাবেদ মোল্লা এ খেলার আয়োজন করেন। চারটি দলের প্রায় ৬০ লাঠিয়াল, সড়কি খেলা, তলোয়ার, ছুরি, ঠেকি ঘোরানোসহ বিভিন্ন খেলা প্রদর্শন করেন।