যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জানালা ভেঙে পালিয়ে যাওয়া আট বন্দির মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বন্দি শিশুরা হলো যশোরের হূদয়, আব্দুল কাদের, ফারদিন দুর্জয়, খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না গাজী।
শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে গতকাল সকালে নড়াইলের মুন্না গাজী এবং দুপুরে যশোরের আব্দুল কাদেরকে উদ্ধার করা হয়েছে। আর সোমবার রাতে অন্য তিনজনকেও একইভাবে উদ্ধার করা হয়।
জানা যায়, রোববার (৬ ডিসেম্বর) গভীর রাতে কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙে আট শিশু বন্দি পালিয়ে যায়। তারা হলো যশোরের হূদয় (১৭), ফারদিন
দুর্জয় (১৫) ও আব্দুল কাদের (১৪), খুলনার
রোহান গাজী (১৪) ও সোহাগ শেখ (১৭), নড়াইলের
মুন্না গাজী (১৫), গোপালগঞ্জের
শাহ আলম (১৮) এবং বরিশালের মাইনুর রহমান সাকিব (১৫)।










