জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (এনডিসি) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড হয়ে এয়ারপোর্ট রোড থেকে কুড়িল ফ্লাইওভার হয়ে ৩৬ জুলাই এক্সপ্রেস হয়ে পূর্বাচল হয়ে এভারকেয়ার হসপিটাল হয়ে এয়ারপোর্ট টু বনানী সড়ক হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ দিয়ে গুলশান-২ সার্কেল হয়ে গুলশান নর্থ এভিনিউ দিয়ে তার বাসভবন পর্যন্ত) ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ক্ষমতাবলে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যে কোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো।

সেইসঙ্গে ভিন্ন এক বিজ্ঞপ্তিতে রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যে কোো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষনা করেছে ডিএমপি।

অনুমোদনহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে।