অবিলম্বে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি ও বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেতন বৃদ্ধি, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করাসহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমিতির মহাসচিব মো. ছালজার রহমান। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. লুৎফুর রহমানসহ বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি