বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) দুই প্রকৌশলী ও এক ঠিকাদারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ২০ মে)  দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন মেসার্স আমিন অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী মো. রুহল আমিন, পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) শাখার উপবিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদৌস ও উপসহকারী প্রকৌশলী অনি দাস।

এজাহারে অভিযোগ আনা হয়, সাতক্ষীরা শহরের বীনেরপোতা এলাকায় প্রকল্পে নকশা বহির্ভূতভাবে ছয় মিটারের শিট পাইলের স্থলে তিন মিটার শিট ব্যবহার করা হয়েছে। আসামিরা সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ ৫ (২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।