ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ থাকা নৌযান চলাচল শুরু হয়েছে। ৩৬ ঘণ্টা পর গতকাল সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৫০ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গত রোববার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দৌলতদিয়ার তিনটির মধ্যে ৩ ও ৪ নম্বর ঘাট সচল রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহ উদ্দিন।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ থাকা নৌযান চলাচল শুরু হয়েছে।










