মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বার্তায় এই তথ্য জানায়।
বার্তায় বলা হয়, আজ সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এ কে খন্দকার।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ‘বীর উত্তম’ উপাধি দেয়া হয়।
প্রসঙ্গত, এ কে খন্দকার ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ২ আসন থেকে (বেড়া-সুজানগর) সংসদ সদস্য নির্বাচিত হন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পান।










