বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক ও তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল অস্ট্রেলিয়া বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল রবার্ট চিপম্যানের আমন্ত্রণে ৬ থেকে ৯ মে অস্ট্রেলিয়া সফর করবেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিতব্য ‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২৪’-এ যোগদান করবেন। বিমান বাহিনী প্রধান ওই সরকারি সফর শেষে ১১ মে দেশে ফিরবেন।
—আইএসপিআর










