দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গোলাম রব্বানী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ফুফাতো ভাই রাকিবুল ইসলাম জানান, গোলাম রব্বানী জয়পুরহাট কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ালেখা করতেন। সকালে বাড়ি আসার সময় জয়পুরহাট স্টেশনে ভুলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। বিরামপুর স্টেশনে ট্রেনটি না দাঁড়ানোয় রব্বানী নামার জন্য ট্রেন থেকে লাফ দেন। এ সময় প্লাটফর্মের নিচে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।