বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার
পদে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শেখ শামসুদ্দিন
আহমেদ, কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরী এবং ঢাকা
স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।
বুধবার (৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান
বিভাগের যুগ্মসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ
নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) এর বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের
কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদকে আগামী ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ হতে অথবা পরবর্তী
যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য এ পদে পুর্ননিয়োগ প্রদান করা হলো।
এছাড়া পৃথক দুই প্রজ্ঞাপনে কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক
(সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরীকে আগামী ২ জুন ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম
তারিকুজ্জামানকে আগামী ২০ মে হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো।
তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত
হবে।










