রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম।
সোমবার (২৩ ডিসেম্বর) তাকে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. সরওয়ার আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে সচিব পদমর্যাদায় মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’










