রাজবাড়ীর খানখানাপুর স্টেশনে সব ধরনের আন্তঃনগর ও কমিউটার ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে গতকাল সকালে মধুমতি এক্সপ্রেস ট্রেন থামিয়ে মানববন্ধন করেন তারা। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে যান। ৬ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে রাজবাড়ীর খানখানাপুর রেলস্টেশনে স্টপেজের দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।