‘চতুর্থ কৃষি বিপ্লব: কৃষি পরামর্শ সেবা গ্রহণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর নগরীর কৃষি তথ্য সার্ভিস কেন্দ্র মিলনায়তনে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. বেলাল উদ্দিন। এ সময় কৃষিভিত্তিক টেলিভিশন এবং স্বতন্ত্র কৃষি আদালত গঠনের দাবি জানানো হয়।