চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বহিরাগতদের মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন চবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম। চবির প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কিছু মোটরসাইকেল আরোহীর বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগ পাওয়া গেছে।
ট্রাফিক আইন অমান্য করে এসব মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।










