যশোরের মণিরামপুর উপজেলায় ‘জনপ্রিয়’
মুড়ি মিলের মালিক নারায়ণ চন্দ্র দাসকে (৭৫) ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার তাহেরপুরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মিল মালিককে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নারায়ণচন্দ্র তাহেরপুর এলাকার নকুল চন্দ্রের ছেলে।
আহত মিল মালিকের স্ত্রী কানন বালা বলেন, ?দিনভর
বিভিন্ন দোকান থেকে পাওনা সংগ্রহ করে ব্যাগভর্তি ৫ লাখ টাকা নিয়ে আমার স্বামী মিল থেকে বাড়ি ফিরছিলেন। মিলের অদূরে আমাদের বাড়ি। বাড়ি আসার পথটি বেশ ফাঁকা। তিনি মিল ছেড়ে কিছুদূর এলে মুখ বাঁধা এক যুবক হানা দিয়ে ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ধস্তাধস্তির এক পর্যায়ে যুবকটি আমার স্বামীর পাঁজরের নিচে ও ডান হাতে ছুরি মেরে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে চিত্কার শুনে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার করেছে।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন শিমুল বলেন, ছিনতাইকারী রোগীর পেট ও বুকের মাঝামাঝি এবং ডান হাতে ছুরিকাঘাত করেছে। অবস্থা গুরুতর হওয়ায় রোগীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।










