প্রেসিডেন্ট প্রাসাদে ইতালীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। গত শনিবার (১১ মে) তারা সাক্ষাৎ করেন। ইউনূস সেন্টারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সাক্ষাতের বিষয়টি জানানো হয়।
প্রফেসর ইউনূসসহ মানব ভ্রাতৃত্ব বিষয়ক ২য় বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকারী নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সঙ্গে প্রেসিডেন্টের সভা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তারা মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনের শান্তি গোলটেবিল বৈঠকে প্রণীত ‘শান্তি ঘোষণার’ রূপরেখা ও মানবতার অন্যান্য বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেছেন।










