তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। গতকাল বিকালে অনুপম পৌর সুপার মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সমমর্যাদা আদায়, প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ বন্ধ এবং পদোন্নতি কোটা ৫০ শতাংশ করার দাবি জানান সংগঠনের নেতারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলন
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।










