রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ৩৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার ৫ জন ও অন্যান্য মামলার আসামি ২০ জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।