কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি মাসুদ করিমসহ চার কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি এ-সংক্রান্ত একটি চিঠি কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের কাছে পাঠানো হয়। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও অন্য কর্মকর্তারা হলেন মহাপরিচালকের একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান সানোয়ার হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের প্রধান আব্দুল কাদের। দুদক চিঠিতে বলেছে, কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে আর্থিক ও পদ্ধতিগত অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।