বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ নিয়েছেন অতিরিক্ত বিচারক বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভাঃ) আশিকুল খবির। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










