আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা জানান ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল জানতে চেয়েছেন ওবায়দুল কাদের দেশে লুকিয়ে আছেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না। জানলে তাকে গ্রেফতার করা হত।’

পুলিশের মনোবল সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে। তবে পুরোদমে কাজ শুরু করতে সময় লাগবে।’

তিনি বলেন, ‘পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ইন্টারপোলকে আবারো সহায়তার কথা জানানো হয়েছে।’