জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে উপজেলার সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কামারজানী গ্রামের টিপু, পাঁচপটল গ্রামের বাদল মিয়া ও নাজিম।