রাজধানীর পুরান পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটির ৪র্থ ও ৫ম তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।
ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি।
আগুন নিয়ন্ত্রণে এসেছে সকাল ৭ টা ৩৫ মিনিটে।
এ পর্যন্ত ২জন পুরুষকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহত সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।










