রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন সকাল ১১টায় আগুনের সূত্রপাত। খবর পেয়েই মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।