চাঁদপুরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। গতকাল বিকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।
জেলে আটক
চাঁদপুরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।










