ফার্স্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্সের (ডিএসআইসি)
দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। সোমবার (৬ মে) সকাল সোয়া নয়টায় ‘পাথওয়েজ টু ইনক্লুসিভ
অ্যান্ড জাস্ট সোসাইটি’ সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
‘পরিবর্তিত
বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের পথ অনুসন্ধান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন
বিভাগ ও বণিক বার্তা যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। দুই দিনব্যাপী এ সম্মেলনের আজ
শেষ দিনে নয়টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হচ্ছে।










