পলিথিন বিক্রি ও মজুদের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ জরিমানা করেন। এ সময় ৬৩৩ কেজি পলিথিন জব্দ ও ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।