রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় গুলিবিদ্ধ হন ওই ব্যবসায়ী। তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে সেখানে তার মৃত্যু হয়। তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।










