শনিবার খোলা থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপপরিচালক (প্রশাসন) এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অথরিটির বিআরটিএ সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।