জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এই স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। বিশ্রাম দেয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে।

সিরিজে ৩-০তে এগিয়ে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে চতুর্থ ম্যাচ।

স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাই, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান,  তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফউদ্দিন, তানভীর ইসলাম।