ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতির প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান প্রেরিত বার্তায় বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উক্ত নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করা সম্পর্কে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। যেকোনো ধরনের সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি।

এতে বলা হয়, কী কারণে আলোচ্য নাট্যোৎসব স্থগিত হয়েছে তা আমাদের বোধগম্য নয়। উক্ত নাট্যোৎসব ঘিরে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর রয়েছে।