মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে না
রাখার সিদ্ধান্ত আগামী ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।
আজ বুধবার (১৫ মে) বিচারপতি এম এনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি
জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।










