উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফেনীর ছাগলনাইয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাস মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। ঋণখেলাপি থাকায় চেয়ারম্যান প্রার্থী এএসএম সহিদ উল্যাহ ও সাজাপ্রাপ্ত হওয়ায় আবদুল হালিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফেনীর ছাগলনাইয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।










