বাংলাদেশ প্রাইভেট হস্পিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার (এমপি)।