সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে সমমনাদের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৩ মে) বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় জোট ও লেবার পার্টির সঙ্গে দলটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।