ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে মাহাদী হাসান (১৮) ও শাহীন মাহমুদ অভি (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার রাধানগর ও গোপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। মাহাদী উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের আতিকুর রহমান মজুমদারের ছেলে এবং শাহীন গোপাল ইউনিয়নের মধ্যম লাঙ্গলমোড়া গ্রামের ফজলুল করিমের ছেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম।
বজ্রপাতে মৃত্যু
ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে মাহাদী হাসান (১৮) ও শাহীন মাহমুদ অভি (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।










