তাবলীগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
আরো বলা হয়, কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) ও অন্যান্য কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে সে মর্মে এ আদেশে জারি করা হয়েছে।
আদেশে ২৭ ডিসেম্বর (শুক্রবার) তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের কোনোরকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সেই সঙ্গে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলীগ জামাতের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।










