বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। চলতি মে মাসের মাঝামাঝি সময়ে তিনি ঢাকায় অবস্থান করতে পারেন বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র বণিক বার্তাকে নিশ্চিত করেছে।
ডোনাল্ড লুর ঢাকায় এটি হবে ৪র্থ সফর। গত জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন লু।
তার আগে গত বছর ১৪ জানুয়ারি ঢাকায় আসেন ডোনাল্ড লু। ওই সফরে সম্পর্কোন্নয়নের ঘোষণা দিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এটি হবে তার প্রথম বাংলাদেশ সফর।










