যশোরের চৌগাছা পৌর এলাকার হতদরিদ্র ও ছিন্নমূল ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ মো. মিজানুর রহমান খান। গতকাল এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ সালাম, সদস্য তরিকুল ইসলাম লাভলু, মো. মোস্তাফিজুর রহমান মুস্তাক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন, কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।