রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মুগদা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর ও রূপনগর থানা পুলিশ বৃহস্পতিবার নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করে।
এর মধ্যে মুগদা থানা ১৮ জন, যাত্রাবাড়ী থানা ১৩ জন, শেরেবাংলা নগর থানা চারজন ও রূপনগর থানা ১৪ জনকে গ্রেফতার করেছে।










